চীনের করোনা ভাইরাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী - সময় আমাদের ২৪

Latest

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০

চীনের করোনা ভাইরাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

চীনের করোনা ভাইরাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
সময় ডেস্ক : সবর্ত্র ছড়িয়ে পড়া চীনের করোনা ভাইরাস কোনোভাবেই যেন বাংলাদেশে আসতে না পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি আরো বলেন, আরও সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। চীন হয়ে যারা আসছেন, তাদেরকেও বিশেষভাকে দেখাশোনা করতে হবে। সবাইকে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে এয়ারপোর্ট এবং পোর্টে স্পেশাল কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখতে হবে, যাতে আমাদের মধ্যে বিস্তার না ঘটতে পারে। চীন বা হংকং থেকে থেকে যেসব প্লেন আসবে সেগুলোতে বিশেষ নজর রাখতে হবে। চীনের সাথে সরাসরি যোগাযোগ হয় এমন পোর্টে বিশেষ নজর রাখতে হবে।

ইতিমধ্যে এ ভাইরাসটি কেড়ে নিয়েছে ৮১ জনের প্রাণ। এ ছাড়া এটি সংক্রমিত হয়েছে তিন হাজারের বেশি মানুষের দেহে।

২০০২ সালে সার্স এবং ২০১২ সালের মার্সের মতই একই পরিবারের সদস্য এ করোনাভাইরাস, যারা ছড়াতে পারে মানুষ থেকে মানুষে।

মধ্য চীনের উহান শহরে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। নিউমোনিয়ার মতো লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন