সময় ডেস্ক : বেড়াতে গিয়ে কক্সবাজারের এক হোটেলে অতিরিক্ত ‘ইয়াবা' সেবনে ঢাকার ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন আবির রহমান রুমি (২৪) ও মোহাম্মদ আরেফিন (২৫)।
রোববার কক্সবাজারে একজন এবং আরেকজন সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর ইউএনবি
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী রুমি, আরেফিন, মুনতাসির তাহামিদ নিসর্গ ও আরেক যুবক গত শুক্রবার কক্সবাজারে বেড়াতে যান। শনিবার সাগরপাড়ের একটি হোটেলে ইয়াবা সেবনের পর অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান এবং সেখানে একজন মারা যায়।
হাসপাতালের চিকিৎসকদের বরাতে কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) মাসুম খান বলেন, অতিরিক্ত মাদক সেবনের কারণে চার ছাত্র অসুস্থ হয়ে পড়েছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, দুই ছাত্র গত দুই দিনে মারা গেছেন। তারা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
ওসি জানান, রোববার দুপুরে রুমি কক্সবাজার হাসপাতালে মারা যান। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেফিন মারা যান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন