সময় ডেস্ক : রোববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীতে বিএনপির ডাকা হরতালে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে হরতালের ডাক দেয় বিএনপি।
বিবৃতিতে বলা হয়, ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে বিএনপির ডাকা হরতালকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গনফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি। শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন