সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়ার সিটি করপোরেশনের ডাম্পিং ইয়ার্ড এলাকায় একটি ট্রাক থেকে শুক্রবার দুই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন চুয়াডাঙা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসবাড়ি বাগদী গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর (২৫) ও একই গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে রাজু (২৫)।
পুলিশ ধারণা করছে- অন্যত্র হত্যা করে দুই তরুণের মৃতদেহ ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৮-৪০৩০) ভেতর ফেলে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুছা জানান, দুর্বৃত্তরা অন্যত্র দুই যুবককে হত্যা করে তাদের মরদেহ ট্রাকের চালক ও হেলপারের আসনে বসিয়ে রেখে যায়। এছাড়া গাড়ির ৬টি চাকা খুলে নেওয়া হয়েছে। এতেই নি:সন্দেহে বলা যায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মরদেহ দুটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এটিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত শুরু করেছে।
এসএমপির মোগলাবাজার থানা পুলিশ জানায়, ট্রাকটির মালিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আইলদীপুরের আতাউর রহমান (৪০)। এর আগে ট্রাকটি বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার গাজীপুরের জয়দেবপুর ধান গবেষণা কেন্দ্র থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন