আকস্মিক বন্যায় ব্রাজিলে নিহত ৫৪ - সময় আমাদের ২৪

Latest

বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০

আকস্মিক বন্যায় ব্রাজিলে নিহত ৫৪

আকস্মিক বন্যায় ব্রাজিলে নিহত ৫৪
বহির্বিশ্ব ডেস্ক : আকস্মিক বন্যায় ব্রাজিলের মিনাস গারাইস রাজ্যে ৫৪ জন নিহত হয়েছেন। রাজ্যটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা একথা জানায়।

সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ বন্যার ঘটনায় এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং ৬৫ জন আহত, ৩৩ হাজার ২৯০ জন গৃহহীন হয়েছেন।

কর্তৃপক্ষ ব্যাপক বন্যার কারণে এ রাজ্যের ১০১টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বন্যায় অনেক শহর একেবারে সয়লাব হয়ে গেছে।

ব্রাজিলের ফেডারেল সরকার রোববার মিনাস গারাইসের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণে ২ কোটি ১৪ মার্কিন ডলার বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
রাজ্যের রাজধানী বেলো হোরিজন্টিতে বন্যা, ভূমিধস ও ঘরবাড়ি ধসে পড়ে শুক্রবার থেকে ১৩ জনের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন