আমেরিকায় চোরাচালানের ৪৩০০ ফুট সুড়ঙ্গ আবিষ্কার - সময় আমাদের ২৪

Latest

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০

আমেরিকায় চোরাচালানের ৪৩০০ ফুট সুড়ঙ্গ আবিষ্কার

আমেরিকায় চোরাচালানের ৪৩০০ ফুট সুড়ঙ্গ আবিষ্কার
বহির্বিশ্ব ডেস্ক : মাদক পাচারের কাজে তৈরি মেক্সিকো সীমান্ত ঘেঁষা ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহর থেকে সবচেয়ে দীর্ঘতম চোরাচালান সুড়ঙ্গ আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সুড়ঙ্গটি ৪৩০০ ফুট পর্যন্ত বিস্তৃত। সুড়ঙ্গটিতে লিফট, রেলপথ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রয়েছে। সুড়ঙ্গটি দিয়ে ক্যালিফোর্নিয়া স্যান ডিয়াগো থেকে মেক্সিকো সিটির টিজুয়ানা পর্যন্ত যাওয়া যায়। তবে সুড়ঙ্গের সন্ধান মিললেও সেখান থেকে কাউকে আটক করা যায়নি।

এর আগে ২০১৪ সালে স্যান ডিয়াগোতেই আরেকটি দীর্ঘ সুরঙ্গের সন্ধান পেয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সুড়ঙ্গটি ৩,২৫৯ ফুট বিস্তৃত ছিল। মূলত এই সব সুড়ঙ্গ দিয়েই যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে মাদক পাচার করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন