বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট জেলা নেতৃবৃন্দের কাছে এসব কথা বলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক।
তিনি বলেন, এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে দলীয় প্রধান তরুন নেতৃত্বকে সামনে আনার চেষ্টা চালিয়েছেন। এর ফলে ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে আমাকে সিলেট বিভাগের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে। সংগঠন ঢেলে সাজানোর এই কার্যক্রমে হাতে হাত মিলিয়ে দলকে বিভাগের তৃণমূল পর্যায় থেকে ঘুচিয়ে আনতে চাই।
এ সময় তিনি বলেন, অতীতে কে কি করেছিলেন-সেই সব বিষয় এখন আলোচনা নয় বরং এখন কে কি করতে চাই-সেই বিষয়টিকেই সামনে নিয়ে এসে ঝাপিয়ে পড়তে হবে মাঠে। এখন সময় এসেছে । মাঠে নেমেই তার প্রমান দিতে হবে।
তিনি বলেন, এই মিশনকে সামনে রেখেই পথ চলতে চায় আওয়ামী লীগ। এই যাত্রাপথে আপনাদের সহযোগীতা নিয়েই পাড়ি দিতে চাই বাকি পথ। তিনি বলেন, পূণ্যভুমি সিলেটের সম্প্রীতির পরিবেশ বজায় রেখেই দলীয় কর্মসূচী পরিচালিত করতে হবে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে মত বিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, এড.মাহফুজুর রহমান, কবির উদ্দিন, জগলু চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ, মোবাশ্বীর আলী, এড.আব্বাস উদ্দিনসহ নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় উপস্থিত থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, কথা হয়েছে সাংগঠনিক বিষয়ে। দলকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। তিনি বলেন, দলীয় আদর্শকে সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে দলীয় প্রধানের নেতৃত্বে সিলেট জেলা আওয়ামী লীগ আগামী সকল কার্যক্রম পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন