সময় ডেস্ক : সিলেট সদর উপজেলার টুকেরবাজারের ঘোপাল গ্রামেের পশ্চিমের মাঠে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে জনতার স্রোত নামে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া ষাঁড়ের লড়াই শেষ হয় বিকাল ৪টায়। ঘোপাল গ্রামে ষাঁড়ের লড়াইয়ে ২৬ জোড়া ষাঁড় অংশগ্রহন করে।
সিলেটের বিভিন্ন উপজেলা থেকে লড়াইয়ে অংশগ্রহন করতে মালিকরা নিয়ে আসেন অর্ধশতাধিক ষাড়।
ষাড়ের লড়াইকে কেন্দ্র করে মাঠের চার পাশে বসে হরেক রকম খেলনা ও খাবারের পসরা সাজিয়ে বসেন ভাসমান দোকানীরা।
কানা মামু (লালা বাজার) কে হারিয়ে আমির বাদশা (বলাউরা) বিজয়ী হয়। অপরদিকে, লিডার ৬ (কাঁচা মরিচ) লালা বাজার কে হারিয়ে দয়াল (মৌলভীবাজার) বিজয়ী চাঁন তেরা কে হারিয়ে লাল জিগলি বিজয়ী হয়। বিজয়ী তিনটি দলেকে একটি করে মোটরসাইকেল দেওয়া হয়।
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
New
টুকেরবাজারে ষাঁড়ের লড়াই দেখতে জনতার স্রোত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন