সময় ডেস্ক : নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে পুলিশের এক নায়েক নিজের বুকে গুলি চালিয়ে আত্মাহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।
তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের বহরা রসুলপুরে বলে জানান কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান।
ওসি আরও বলেন, মিরপুর-১৪ নম্বর ব্যারাকে তিনি থাকতেন, নায়েক পদবীর পুলিশ সদস্য শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা।
কুদ্দুস ফেসবুকে লিখেছেন, 'আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। '
স্ট্যাটাস প্রসঙ্গে ওসি জানান, তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন