নবজাতক কন্যাশিশুকে রেখে পালিয়েছে মা - সময় আমাদের ২৪

Latest

শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০

নবজাতক কন্যাশিশুকে রেখে পালিয়েছে মা

নবজাতক কন্যাশিশুকে রেখে পালিয়েছে মা
ফাইল ছবি
সু-স্বাস্থ্য ডেস্ক : সদ্যজাত কন্যা শিশুকে ভৈরবের বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে রেখে পালিয়েছ এক মা। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে নিয়ে বাস থেকে নামেন এক মধ্য বয়সী মহিলা। ভৈরবে নামার পর পাশের এক দোকানে যান তিনি। সেখানে এক বৃদ্ধ মহিলাকে ওই মহিলা বলেন, শিশুটিকে একটু রাখেন, আমি বাথরুমে যাব। মহিলা নিজেকে শিশুটির মা বলে জানান। সরল মনে বৃদ্ধ মহিলা শিশুটিকে কোলে রাখেন। তারপর বাথরুমের কথা বলে ওই মহিলা আর ফিরে আসেনি।

ঘণ্টা খানেক অপেক্ষা করার পর বৃদ্ধ মহিলার সন্দেহ হয়। এসময় স্থানীয় আশরাফুল হোসেন নামের এক যুবককে ঘটনাটি জানায় বৃদ্ধ মহিলা। পরে ওই যুবক ঘটনাটি পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।

ভৈরব থানার উপ- পরিদর্শক মোঃ মহসীন জানান, আশরাফুল নামের এক যুবক শিশুটিকে থানায় নিয়ে আসে। তখন সে ঘটনা খুলে বললে এ বিষয়ে থানায় জিডি করার পর উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি অবহিত করে শিশুটিকে উপজেলা হাসাপাতালের তত্ত্বাবধানে দেয়া হয়।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, শিশুটিকে দত্তক নিতে একজন ফোন দিয়েছিলো কিন্তু আদালতের অনুমতি ছাড়া আমরা দত্তক দিতে পারবো না বলে তাকে জানিয়েছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন