সময় ডেস্ক : মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ পুলিশ লাইন পুকুর থেকে পুলিশ সদস্য শাহিনুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ময়মনসিংহের কামরুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শাহিনুর রহমানকে পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাতে পুকুর পাড়ে তার ধোয়া কাপড় দেখতে পেয়ে সহপাঠীরা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
মঙ্গলবার সকালে জাল দিয়ে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহিনুর গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে।
তিনি আরও বলেন, শাহিনুরের সহপাঠীরা জানিয়েছে সে সাঁতার পারত না। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিকালে পুলিশ লাইনে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন