আবারো বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান - সময় আমাদের ২৪

Latest

বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০

আবারো বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান

আবারো বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান
সময় ডেস্ক : ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান চতুর্থবারের মতো বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ‘বাংলা একাডেমি আইন ২০১৩’ অনুযায়ী আনিসুজ্জামান আগামী ২৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন