আইপিএলের দলগুলোকে দুই ভাগ করে এক ম্যাচ - সময় আমাদের ২৪

Latest

বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০

আইপিএলের দলগুলোকে দুই ভাগ করে এক ম্যাচ

আইপিএলের দলগুলোকে দুই ভাগ করে এক ম্যাচ
খেলাধুলা ডেস্ক : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও আইপিএল লিগ কমিটির এক সিদ্ধান্তে নয়াদিল্লিতে আইপিএলের পোশাকে একই দলে খেলছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মতো বড় তারকারা!

আইপিএলের এবারের মৌসুম মাঠে গড়াবে ২৯ মার্চ। তার আগে ২৬ মার্চ একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। যে ম্যাচে আইপিএলের আট দলকে দুই ভাগ করে দুটি দল বানানো হবে।

কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে একটি দল। অন্যদিকে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে তৈরি হবে আরও একটি দল।

একটি দলের একাদশে দেখা যাবে স্টিভেন স্মিথ, আন্দ্রে রাসেল, লোকেশ রাহুল, ক্রিস গেইলদের। অন্য দলে থাকবেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, রশিদ খান, কেন উইলিয়ামসরা। কি দারুণ এক ম্যাচ হবে!

আইপিএল শুরুর তিন দিন আগে এই দু’টি দল লড়বে। তবে ম্যাচের ভেন্যু কোথায় হবে, সেটি এখনও ঠিক হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের মস্তিষ্কপ্রসূত এই ভাবনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন