সময় ডেস্ক : ভয়াবহ অগ্নিকান্ডে মৌলভীবাজারে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে আগুনে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন, পিংকি সু স্টোরের স্বত্বাধিকারী সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের স্ত্রী দিপা রায় (৩৫) ও তার মেয়ে বৈশাখী রায় (৩)।
স্থানীয়রা জানান, ওই দোকানের পেছনে পিংকি স্টোর দোকান মালিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আগুন ধরার সময় নারী ও শিশু ঘরের মধ্যে ছিলেন।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান স্বপন কুমার কানু বলেন, সকাল সাড়ে ১০ টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ২টি ইউনিট ঘটনাস্থতলে পৌঁছায়। পরে শ্রীমঙ্গলে আরো ৩টি ইউনিট সেখানে যোগ দেয়। ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের ব্যাপারে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
New
ভয়াবহ অগ্নিকান্ডে মৌলভীবাজারে নিহত ৫
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন