অর্থবাণিজ্য ডেস্ক : সোনালী ব্যাংক মুজিববর্ষে কৃষকদের বিনা সুদে অন্তত ৫০ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সারাদেশের কৃষকদের মধ্যে ভাল ঋণ গ্রহীতারা পাবেন এ সুযোগ।
সোমবার (২৭ জানুয়ারি) সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান জানান, ব্যাংকের পরিচালনা পর্ষদ শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
গবাদি পশুপাখি পালন, সবজী ও ফল চাষে এ সুদমুক্ত ঋণ দেয়া হবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন