প্রধানমন্ত্রী নিজের মোবাইলে পদ্মাসেতুর ভিডিও করলেন - সময় আমাদের ২৪

Latest

শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০

প্রধানমন্ত্রী নিজের মোবাইলে পদ্মাসেতুর ভিডিও করলেন

প্রধানমন্ত্রী নিজের মোবাইলে পদ্মাসেতুর ভিডিও করলেন
সময় ডেস্ক : নির্মাণাধীন স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশ থেকে নিজ হাতের মোবাইল দিয়ে ভিডিও করলেন। 

প্রধানমন্ত্রীর ছবি তোলার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে খোকন লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতী দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফেরার পথে পদ্মার উপর হেলিকপ্টার থেকে ছবি তোলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন