স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন জিডি করতে এখন আর টাকা লাগে না। পুলিশের কোনো সেবা নিতে গেলে কেউ কোথাও হয়রানি শিকার হলে ৯৯৯ নাম্বারে অভিযোগ দেয়ার কথা বলেন। পুলিশের ভুলত্রুটি ধরা পরলে ধরিয়ে দিবেন। ২০৪১ সালে যে উন্নত বাংলাদেশ হবে তখন বাংলাদেশ পুলিশ ইংল্যান্ডের পুলিশের মত হবার প্রত্যাশা করেন।
সিলেটে এসপি থাকাকালের স্মৃতিচারণ করে আইজিপি বলেন, সিলেটে আমার অনেকে স্মৃতি রয়েছে। আজ (রবিবার) আবারো পুলিশ লাইনমাঠে এসেছি তার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা সাংবাদিকরা দেখেছেন গ্রাম পর্যায়ের থেকে উঠে আসা অনেকে পুলিশে চাকরী পেয়েছে। তার সংখ্যা দশ হাজার। কোনো থানায় সেবা গ্রেহনের কোনো হয়রানির বা অভিযোগ না আশে তার নির্দেশনা দেয়া আছে। সবাই দোয়া করবেন সত্যিকার অর্থে বাংলাদেশ পুলিশ জনবান্দব যনো হতে পারি।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ পরবর্তী বক্তিতায় তিনি এসব কথা বলেন।
'মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থ ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: শামসুদ্দোহা পিপিএম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান পিপিএম (বার), এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া পিপিএম, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: মজিদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
আরো ছিলেন, সিলেট জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা ও এসএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, রাজনীতিক নেতৃবৃন্দ এবং স্থানিয় সাংবাদিকরা।
তার আগে শান্তির প্রতীক পায়রা ও মশাল প্রজ্বলন করে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের আইজিপি।
ক্রীড়া প্যারেডের প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, সহ প্যারেড অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো: সালাউদ্দিন। পতাকাবাহী ১টি বাদকদলের তালে তালে ও ৬টি কন্টিনজেন্ট সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারি, শ্যাওলার সালাম গ্রহণ করেণ অতিথিবৃন্দ।
পুলিশ সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ১১টা পর্বে অংশগ্রহণকারী ক্রীড়া বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন