সংঘবদ্ধভাবে তরুণীকে ধর্ষণ, ৩ ধর্ষক গ্রেফতার - সময় আমাদের ২৪

Latest

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০

সংঘবদ্ধভাবে তরুণীকে ধর্ষণ, ৩ ধর্ষক গ্রেফতার

সংঘবদ্ধভাবে তরুণীকে ধর্ষণ, ৩ ধর্ষক গ্রেফতার
সময় ডেস্ক : সংঘবদ্ধভাবে বরগুনার বেতাগীতে এক তরুণীকে গণধর্ষণ করেছে বখাটেরা। ধর্ষকদের অভিযুক্ত করে বুধবার ১৮ বছর বয়সী তরুণীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে পুলিশ তিন আসামীকে গ্রেফতার করেছে।

আসামিরা হলেন- বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে সাগর (১৮), একই গ্রামের বাসিন্দা নাঈম হোসেন (১৮) ও মো. নাঈম।

তরুণীর মা গণমাধ্যমকে জানিয়েছেন, সাগর তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়ে বাজারের পাশে মাহফিল শুনতে যায়। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে সাগরের সঙ্গে থাকা ২ বন্ধু নাঈম হোসেন ও মো. নাঈম তার মেয়েকে জোর করে মীরাবাড়ির বাগানের নিয়ে যায়। সেখানে ৩ বন্ধু মিলে মেয়ে গণধর্ষণ করে। পরে তাকে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে।

সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণী জানান, তাকে ধরে নেবার সময় চিৎকার করলেও মাহফিলের মাইক চলার কারণে কেউ শুনতে পায়নি। পরে লোকজন গিয়ে টর্চলাইটের আলো ছড়ালে ধর্ষকরা পালিয়ে যায়। এরপর তিনি এলাকাবাসীর সহায়তায় বাসায় ফিরে আসেন।

বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, এ ঘটনায় ওই যুবতীর মা বাদী হয়ে থানায় নারী নির্যাতন আইনে মামলা করেন। এরই মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন