সময় ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভূমি থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়ে। পরে তিন লক্ষাধিক টাকা মূল্যের ওই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে প্রশাসন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) বিজেন ব্যানার্জির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে বেশ কয়েকটি জলদস্যু মঙ্গলবার সকাল থেকে কারেন্ট জাল, কোনা জাল, প্লাষ্টিকের ছাই দ্বারা মাছ লুটপাটে নামে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি হাওরের লেইচ্ছা মারা, তেকুনিয়া, আলমদুয়ার জলমহালে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল, কয়েকটি বিশাল আকৃতির কোনাজাল, কয়েক শতাধিক প্লাষ্টিকের ছাই ও একটি কাঠের তৈরী মাছ ধরার নৌকা জব্দ করেন।
পরে সন্ধ্যায় এসব জব্দকৃত জাল, ছাই ও নৌকা টাঙ্গুয়ার হাওর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে থানা, ট্যাকেরঘাট ফাঁড়ি পুলিশ ফাঁড়ি, কমিউনিটি গার্ড সহ হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সে সময় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন