নিজস্ব সংবাদদাতা : সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার নামকস্থানে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটির যাত্রী শাফিয়া খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ সুরমা থানার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় দক্ষিণ সুরমার তেলিবাজার এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। এ ঘটনায় নিহত শাফিয়ার দেবর নুর হোসেন খান (৩৫) ও অটোরিকশার চালক শাহিন আহমদ গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিতে থাকা শাফিয়া খাতুন নিহত হন।
দুর্ঘটনার পরে স্থানীয় জনতা কিছু সময়ের জন্য সিলেট-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে দেয়। দক্ষিণ সুরমা থানা পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সড়ে গেলে যান চলাচল পুনরায় শুরু হয়।
এ বব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্চ খায়রুল ফজল বলেন, দুর্ঘটনা এক নারী নিহত ও দুইজন আহতের খবর পাওয়া গেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন