সময় ডেস্ক : সিলেটে বিভিন্ন পেশায় কর্মরত চাঁদপুরের কৃতি সন্তানের নিয়ে গঠন করা হয়েছে সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তৌফিক মাহমুদ হাসানকে সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ডা: গাজী মোহাম্মদ জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট ২০২০-২১ সনের কমিটি গঠন করা হয়।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর এক অভিজাত হোটেলে সমিতির উপদেষ্টা পরিষদ, আহবায়ক কমিটি ও সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করেণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস.এম. সাইফুল ইসলাম।
কমিটি ঘোষণার আগে বিশেষ সভায় সমিতির আহবায়ক সৈয়দ তৌফিক মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ গাজী মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ.এস.এম মাহবুব, প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নূরুল আমিন মিয়া।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি রিপন চন্দ্র সরকার, সহ-সভাপতি (১) মো: মহসিন ভূঁইয়া, (২) মো: আবদুল হক মিয়াজী, (৩) বাবুল আক্তার, (৪) এস.এম আমান উল্লাহ, (৫) মো: বাবুল হোসেন চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক (১) ড. মোহাম্মদ আবু জাফর, বেপারী (২) মো: জাকির হোসেন, (৩) আবুল হোসেন পাটওয়ারী, অর্থ সম্পাদক মো: শাহজাহান, সহ-অর্থ সম্পাদক প্রকৌশলী মো: আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক মো: মোরশেদ আলম (বুলবুল), সহ-সাংগঠনিক সম্পাদক (১) মোহাম্মদ ছানা উল্লাহ, (২) জিতু মিয়া, শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসাইন, সহ-শিক্ষা সম্পাদক মো: হাসান মাহমুদ খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: জাকির হোসেন মুন্সী, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফ হোসেন টিপু, ক্রীড়া সম্পাদক এ.টি.এম ওয়াহিদুজ্জামান, সহ-ক্রীড়া সম্পাদক মো: মানিক গাজী, দপ্তর সম্পাদক মো: সেলিম মজুমদার, সহ-দপ্তর সম্পাদক মো: আবু তাহের পাটোয়ারী, প্রচার প্রকাশনা সম্পাদক মহবুবুর রহমান, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক মো: তাজুল ইসলাম সরকার, সমাজ কল্যাণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন প্রধান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো: আবুল কালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম আজাদ, সহ-স্বাস্থ্য সম্পাদক আমিনুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো: মোয়াজ্জেম হোসেন, এ.বি.এম বাচ্চু মিয়া, মো: মফিজুল ইসলাম, নাছরীন আকতার, মো: শাহজাহান মুন্সী, মো: হুমায়ূন কবির, মো: রফিকুল ইসলাম, মো: ইসমাইল মিয়াজী (সাগর), ছলেমান প্রধানীয়া, মো: লোকমান হোসেন গাজী ও মো: আমির হোসেন খান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনকের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ হারুন অর রশীদ।
আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সমিতির বনভোজন হেতিমগঞ্জের ড্রীমল্যান্ড পার্কে অনুষ্ঠিত হবে। বনভোজনে সমিতির সকল আজীবন সদস্যদের স্ব-পরিবারে অংশ গ্রহণের জন্য আহবান জানান শীর্ষ নেতৃবৃন্দ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন