শহীদ মুক্তিযোদ্ধাকে মৃত্যুর ৪৯ বছর পর ‘গার্ড অব অনার’ - সময় আমাদের ২৪

Latest

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০

শহীদ মুক্তিযোদ্ধাকে মৃত্যুর ৪৯ বছর পর ‘গার্ড অব অনার’

শহীদ মুক্তিযোদ্ধাকে মৃত্যুর ৪৯ বছর পর ‘গার্ড অব অনার’
সময় ডেস্ক : শহীদ এক মুক্তিযোদ্ধাকে মৃত্যুর ৪৯ বছর পর শুক্রবার (৩১ জানুয়ারি) ‘গার্ড অব অনার প্রদান করা হয়েছে। রাষ্ট্রীয় মার্যাদায় দেওয়া ওই গার্ড অব অর্নার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আর দীর্ঘদিন পর গার্ড অব অনার দেওয়া হয় মুক্তিযোদ্ধার কবর স্থানান্তরের কারণে। গাজীপুরের ওই মুক্তিযোদ্ধার নাম তোফাজ্জল হোসেন অছি। তিনি ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন।

শহীদ অছির ছোট ভাই গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক মো. আলতাফ হোসেন বলেন, ১৯৭১ সালের ১৬ অক্টোবর গাজীপুর সদর উপজেলার ডগরীতে পাকিস্তানি বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হন তার বড় ভাই। পরে তাঁকে ডগরী গ্রামেই দাফন করা হয়েছিল।

পিতা-মাতার ইচ্ছার কারণে ৪৯ বছর পর ইসলামি রীতি অনুসরণ করে ডগরী থেকে তাঁর ভাইয়ের কবর থেকে কঙ্কাল (হাড়) তুলে ভোগড়ায় পারিবারিক কবরস্থানে স্থানান্তর করা হয়েছে। ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, নতুন করে দাফনের আগে শহীদ অছির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, ইমান উদ্দিন, অধ্যাপক আব্দুল বারী প্রমুখ।

পরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামানের উপস্থিতিতে পুলিশ গার্ড অব অর্নার প্রদান করেন। এরপর শহীদ মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন অছিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন