সময় ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) থানা পর্যায়ে অনলাইন জিডি বিষয়ে দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।
জনসাধারণ এখন থানায় না গিয়েও সাধারণ ডায়রি (জিডি) করতে পারবেন।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) এসএমপির সদর দপ্তরের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনলাইনে এ কার্যক্রমে জনসাধারণের যেমন সময় সাশ্রয় হবে তেমনি জিডির বিষয়টির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশের সহজ হবে।
কর্মশালায় সকল থানার সহকারী পুলিশ কমিশনারগণ ও অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শাহরিয়ার আল মামুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন