বহির্বিশ্ব ডেস্ক : মিশরের একটি আদালত সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ৩৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেশটির স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা হিশাম আল আশমাউয়িও রয়েছেন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এক প্রতিবেদনে তারা জানায়, রায় ঘোষণার পর দণ্ডিতদের মামলাগুলো মতামতের জন্য মিশরের সর্বোচ্চ ইসলামিক আইন কর্মকর্তা গ্রান্ড মুফতির কাছে পাঠানো হয়েছে।
মিশরের আইনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আগে গ্রান্ড মুফতির মতামত নেওয়ার বিধান আছে, তবে তার মতামত মানা বাধ্যতামূলক নয়।
মুফতির মতামত পাওয়ার পর দণ্ডাজ্ঞা নিশ্চিত করার জন্য আদালত ২ মার্চ পরবর্তি তারিখ নির্ধারণ করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন