দেশের প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করলেন ড. মোমেন - সময় আমাদের ২৪

Latest

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০

দেশের প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করলেন ড. মোমেন

বিদ্যুৎ লাইনের উদ্বোধন করলেন ড. মোমেন
সময় ডেস্ক : শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশে প্রথম সিলেটে ভূগর্ভস্থ হয়েছে বিদ্যুৎ লাইন। মাটির নিচে স্থাপিত বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগে সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বর্তমান সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগরের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ নেতৃবৃন্দ।

গত ৫ জানুয়ারি থেকে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজধানীর ‘দি ইস্ট ওয়ে ইলেকট্রিক কোম্পানি এবং জে এন্ড সি ইমপেক্স লিমিটেড জেভি’। নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো)-এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন