ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় - সময় আমাদের ২৪

Latest

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০

ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়
খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের নারী দল অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতিটা সেরে ফেললো। তবে সালমা খাতুনরা দেশে ফেরার সময় সঙ্গে বয়ে আনছেন শিরোপা। পাটনায় বুধবার ফাইনালে ভারত বি দলকে ১৪ রানে হারিয়ে চার দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের সঙ্গে টস ভাগ্যটাও ছিল বাংলাদেশের পক্ষে। শুরুতে ব্যাট হাতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে দেশের মেয়েরা সংগ্রহ করে ১১৭ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় মেয়েদের ইনিংস গুটিয়ে যায় ৮ উইকেটে ১০৩ রানে।

বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দারুণ। ১৪ ওভারেই এক উইকেট হারিয়ে সফরকারীরা তুলে নেয় ৮৫ রান। দ্বিতীয় উইকেটে সানজিদা ইসলাম (৩২ বলে ৩ বাউন্ডারিতে ৩৪) ও মুরশিদা খাতুন (৩৮ বলে ৩ বাউন্ডারিতে ৩৪) ৬০ রানের পার্টনারশিপ গড়ে তুলেন। দুজনের বিদায়ের পর রানের গতি কমে যায়। এছাড়া শারমিন সুলতানা ১৩ ও নিগার সুলতানা করেন ১৮ রান।

ম্যাচে বল হাতে জ্বলে উঠেন সালমা খাতুন ও জাহানারা আলম। প্রথম তিন ওভারে এই দুই বোলার দেন মাত্র দুই রান। কিন্তু বিদায় করেন ভারতের প্রথম উইকেট। এরপর স্বাগতিকরা আর বিপদটা কাটিয়ে উঠতে পারেনি।

সালমা ও জাহানারা শিকার করেন দুটি করে উইকেট। দুজনে খরচ করেন যথাক্রমে ১৮ ও ১৭ রান করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন