থানায় গোলাপগঞ্জের লক্ষীপাশার ইউপি চেয়ারম্যানের জিডি - সময় আমাদের ২৪

Latest

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০

থানায় গোলাপগঞ্জের লক্ষীপাশার ইউপি চেয়ারম্যানের জিডি

থানায় গোলাপগঞ্জের লক্ষীপাশার ইউপি চেয়ারম্যানের জিডি
প্রেস-বিজ্ঞপ্তি : বিভিন্ন পত্রিকা ও অনলাইন  মাধ্যমে নিজ ইউনিয়নে কম্বল বিতরণ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারে ভীত সন্ত্রস্ত হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় জিডি করেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন। গত ১৫ জানুয়ারি তিনি থানায় জিডি করেন যার নং-৬২২।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ৯ জানুয়ারি সাংবাদিক নামধারি সাবিক আল মামুন, আলী রাজা, ফাহিম আহমদ, সুলতান আবু নাসেরসহ কয়েক জন ইউনিয়ন সচিব ও তিনজন মহিলা মেম্বারের নিকট এসে কম্বল বিতরণ বিষয়ে কথা বলতে চায়। এক পর্যায়ে তারা উৎকোচ দাবি করে, অন্যথায় পত্রিকায় বিভিন্ন খবর প্রচারের হুমকি দেয়। একপর্যায়ে ইউনিয়ন সচিবের উপর চেয়ার ছুড়ে মারতে উদ্ধত হয়। 

থানায় গোলাপগঞ্জের লক্ষীপাশার ইউপি চেয়ারম্যানের জিডি
পরবর্তিতে বিভিন্ন পত্রিকায় ও নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। ওই সব ব্যক্তিসহ কয়েকজন তাদের ফেইস বুক আইডিতে ইউনিয়নের কম্বল বিতরণ নিয়ে মিথ্যা সংবাদ শেয়ার ও পোষ্ট করে। তাদের এধরণের কর্মকান্ডে তাঁর ও ইউনিয়ন পরিষদের সম্মান ক্ষুন্ন হয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, তিনি ৪নং লক্ষীপাশা ইউনিয়নের বর্তমানসহ ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। ১৯৭১ সালের স্বাধীনাতা সংগ্রামের রনাঙ্গনের একজন বীর সৈনিক। 

এখন তিনি বয়সের ভারে নুয্য। তার সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার কারণে মানুষ তাকে বারবার ভোট দিয়ে চেয়ারম্যনা নির্বাচিত করেছে। কিছু স্বার্থন্বেসী সহল উদ্দেশ্যেপ্রনোদিত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারে তাঁর সম্মান ভূ-লুণ্ঠিত হয়েছে। এধরণের কর্মকান্ডে তিনি শঙ্কিত ও ভীত সন্ত্রস্ত হয়ে জিডি করেন বলে উল্লেখ করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন