এক হানিমুনে ২ বছর পার! - সময় আমাদের ২৪

Latest

মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০

এক হানিমুনে ২ বছর পার!

এক হানিমুনে দুই বছর পার!
লাইফ স্টাইল ডেস্ক : ভালোবাসা-ভ্রমণ-অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে তারা এখনও পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম হানিমুনে কাটানো জুটি। প্রায় দুই বছর ধরে অর্ধেক পৃথিবী ঘুরে নিজেদের মধুচন্দ্রিমা যাপন করলেন অ্যানি আর মাইক হাওয়ার্ড। 

কখনও আফ্রিকার ঘন জঙ্গল, কখনও রিও ডি জেনিরো কার্নিভাল, কখনও থাইল্যান্ডের রান্নার ক্লাস, কখনও আবার জাপানি শিল্পকলার ক্র্যাশকোর্স। এভাবেই অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চারের ঝুলি কানায় কানায় পূর্ণ করে ঘরে ফিরেছেন তারা।

তাদের এই অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে একটি ওয়েবসাইট চালু করেছেন মাইক ও অ্যানি। নাম দিয়েছেন 'হানিট্রেক ডট কম'। সেই সাইটে মাইক নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন, 'পেশাদার হনিমুনার'!

এর আগে কাজের ব্যস্ততায়, আর অফিসের বসের খবরদারির হাত থেকে রেহাই পেতে ‘সুখের সন্ধানে’ চাকরি ছেড়ে দেন তারা। ভাড়া দিয়ে দেন নিজেদের ফ্লাটটিও। এরপর দুজনে বেরিয়ে পড়েন দীর্ঘ হানিমুনে। সত্যি, এমনও তো মানুষ হয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন