বিদ্যুৎস্পৃষ্টে রাজধানীতে ৩ নির্মাণ শ্রমিক নিহত - সময় আমাদের ২৪

Latest

বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

বিদ্যুৎস্পৃষ্টে রাজধানীতে ৩ নির্মাণ শ্রমিক নিহত

বিদ্যুৎস্পৃষ্টে রাজধানীতে ৩ নির্মাণ শ্রমিক নিহত
সময় ডেস্ক : রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন ঝাড়ু শেখ (৪৫), সাইফুল ইসলাম (৪৫) ও মঞ্জুরুল ইসলাম (৩৫)।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

ওসি ইকরাম বলেন, ‘নদীর পাড়ে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার বসাতে ঠিকাদারের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলছিল। পাইলিং ব্যবহৃত লোহার খুঁটি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।’

এ ঘটনায় ওই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন