অর্থবাণিজ্য ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যাতে বৃদ্ধি না পায় সেজন্য কঠোর অবস্থান নিয়েছে সরকার। আবারও ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য ২/১ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। মূল্য যাতে বৃদ্ধি না পায় সে জন্য সারা বছর টিসিবির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।
রংপুরের শালবন এলাকায় নিজের বাসভবনে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুনাফালোভি সিন্ডিকেট চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নজরদারি নেয়া হয়েছে। যারাই এ ধরনের অশুভ তৎপরতায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবার রমজান উপলক্ষে ৩০ হাজার মেট্রিক টন তেল, বিপুল পরিমাণ ছোলা আর চিনি আমদানি করা
হবে। এসব সামগ্রী রমজান শুরুর ১৫ দিন আগে দেশে চলে আসবে। ফলে কোনও সমস্যা হবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন