কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু - সময় আমাদের ২৪

Latest

বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু
সময় ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। কানারচর এলাকায় মাইক্রোবাস-সিএনজি-মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রাথমিকভাবে নিহতরা যুবক বলে জানা গেলেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কলাতিয়া-কেরানীগঞ্জ-ঢাকা সড়কের কানারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এ সময় তিনজনকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সন্ধ্যায় কেরানীগঞ্জের কানারচর এলাকায় মাইক্রোবাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে গুরুতর অবস্থায় চারজনকে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন