পৃথিবীর দীর্ঘতম চুল নীলাংশী প্যাটেলের - সময় আমাদের ২৪

Latest

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০

পৃথিবীর দীর্ঘতম চুল নীলাংশী প্যাটেলের

পৃথিবীর দীর্ঘতম চুল নীলাংশী প্যাটেলের
লাইফ স্টাইল ডেস্ক : পৃথিবীর দীর্ঘতম চুল ভারতের ১৭ বছরের কিশোরী নীলাংশী প্যাটেলের। দীর্ঘতম চুলের রেকর্ড গিনেস বুক ওয়ার্ল্ডের যুক্ত হয়েছে। সে নিজের সেই খেতাব আবারো ছাড়িয়ে গেলেন তিনি। আগের রেকর্ডে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা চুল ছিল। এখন সেই চুল ৬ ফুট ২ ইঞ্চি দীর্ঘতে দাঁড়িয়েছে।

জানা যায়, নীলাংশী প্যাটেল ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা। ২০১৮ সালে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয় দীর্ঘ চুলের রেকর্ড দখল করেন নীলাংশী। তখন তার চুলের দৈর্ঘ্য ছিল ১৭০ দশমিক ৫ সেন্টিমিটার। 

আর এখন তার চুলের দৈর্ঘ্য ১৯০ সেন্টিমিটার। এতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড নতুন করে তাকে স্বীকৃতি দিয়েছে। ভারতীয় গণমাধ্যমকে নীলাংশীর মা জানান, তার মেয়ের চুল আরো দীর্ঘ হোক।

নীলাংশী জানান, ভবিষ্যতে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান। এতো দীর্ঘ চুল তার কোনো অসুবিধা করবে না। তাই যতদিন বেঁচে থাকবেন, ততদিন চুলে কাচি লাগাবেন না তিনি।

কিভাবে লেখাপড়া করেন জানতেই চাইলে তিনি জানান, তার মা যখন চুলে তেল দেন, তখন বই হাতে পড়তে শুরু করেন তিনি। চুলে তেল দেয়ার সময় পড়ালেখা চালাতে পারেন। এটাই তার অভ্যাসে পরিণত হয়েছে। এখন জয়েন্ট এন্ট্রান্স’ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন নীলাংশী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন