করোনা ভাইরাস মোকাবেলায় মুখে স্যানিটারি প্যাড ব্যবহার - সময় আমাদের ২৪

Latest

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০

করোনা ভাইরাস মোকাবেলায় মুখে স্যানিটারি প্যাড ব্যবহার

করোনা ভাইরাস মোকাবেলায় মুখে স্যানিটারি প্যাড ব্যবহার
সময় ডেস্ক : করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ২১৩ জন এবং আক্রান্ত হয়েছে সাড়ে নয় হাজারের বেশি।

করোনা ভাইরাস থেকে বাঁচতে যে যার মতো নিরাপদ থাকার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, কেউ বাতাবি লেবুর খোসা, কেউ প্লাস্টিকের বোতল আবার কেউ স্যানিটারি প্যাডও ব্যবহার করেছেন। ভাইরাস থেকে বাঁচতে নারীদের অন্তর্বাসও মাস্ক হিসেবে মুখে দিতে দেখা গেছে একজনকে।

এরই মধ্যে চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকাতে একাধিক নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। ভিড়ের মধ্যে না যাওয়া, ঘরে মধ্যে থাকাসহ মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

ভাইরাসটির উৎপত্তিস্থল উহানসহ একাধিক শহর অবরুদ্ধ হয়ে পড়েছে। মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট প্রায় জনশূন্য। গণপরিবহণও বন্ধ আছে।

ব্রিটিশ একটি সংবাদমাধ্যম জানায়, ভাইরাস ছড়িয়ে যাওয়ায় মাস্কের সংকট দেখা দিয়েছে। মেডিকেল শপগুলোতে অনেক সময় পাওয়া যাচ্ছে না মাস্ক। ফলে প্রাণ বাঁচাতে হাতের কাছে যাই পাচ্ছেন তাই দিয়ে মুখ ঢেকে রাখছেন মানুষ। উহান, সাংহাইসহ চীনের একাধিক প্রদেশে এমন চিত্র দেখা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন