স্বামীর নাম ‘হাসপাতাল’, ভোটার কার্ডে ভুলে ক্ষুব্ধ স্ত্রী - সময় আমাদের ২৪

Latest

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০

স্বামীর নাম ‘হাসপাতাল’, ভোটার কার্ডে ভুলে ক্ষুব্ধ স্ত্রী

স্বামীর নাম ‘হাসপাতাল’, ভোটার কার্ডে ভুলে ক্ষুব্ধ স্ত্রী
বহির্বিশ্ব ডেস্ক : ভোটার কার্ডে স্বামী নাম ‘ডোমকল হাসপাতাল’ দেখে ক্ষুব্ধ উনজিলা বিবির। ভোটার তালিকায় স্বামীর নামের এমন ভুল দেখে আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই নারী।

ভারতের মুর্শিদাবাদের বাবলাবোনায় এ ঘটনা ঘটেছে। ওই নারীর বাড়ি ডোমকলের রমনা শেখপাড়ায়। তার স্বামীর নাম মতিউর শেখ হলেও ভোটার আইডিতে লেখা হয়েছে ডোমকল হাসপাতাল।

মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে এভাবে ভোটার থেকে আধার কার্ডে ভুলের ছড়াছড়ি। কোথাও পুরুষ নামের পাশে নারীর ছবি। আবার কোথাও নারীর নামের উপরে পুরুষের ছবি। যা নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এসব গ্রামের মানুষ।

উনজিলা বিবি বলেন, এ নাম দেখার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। এর আগে এলাকার ভুল ছিল, সেটা সংশোধন করতে গিয়ে এখন দেখি স্বামীর নাম ভুল এসেছে। তাও আবার হাসপাতাল! হাসপাতালে গেলে ওষুধ নেই, ডাক্তারের দেখা মেলে না। আর ভোটার কার্ডে স্বামীর নাম কিনা হয়ে গেলো ডোমকল হাসপাতাল!

ডোমকলের মহকুমাশাসক সন্দীপ ঘোষ বলছেন, আধার কার্ডের ব্যাপারে আমাদের করণীয় কিছু নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন