বেসামরিক রোগীদেরও সিএমএইচে চিকিৎসা দেয়ার সুপারিশ - সময় আমাদের ২৪

Latest

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০

বেসামরিক রোগীদেরও সিএমএইচে চিকিৎসা দেয়ার সুপারিশ

বেসামরিক রোগীদেরও সিএমএইচে চিকিৎসা দেয়ার সুপারিশ
সু-স্বাস্থ্য ডেস্ক : সংসদীয় কমিটি বেসামরিক রোগীদেরও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  সুচিকিৎসা দেয়ার সুপারিশ করেছে।

রোবরাব (২৬ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।

বৈঠকে সশস্ত্র বাহিনীতে চিকিৎসাসেবা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ ও তার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আধুনিক আইসিইউ স্থাপনসহ ১৪তলা বিশিষ্ট আধুনিক হৃদরোগ-চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সেনা, নৌ ও বিমান বাহিনী এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন