ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মাঠে ১২৯ ম্যাজিস্ট্রেট - সময় আমাদের ২৪

Latest

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০

ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মাঠে ১২৯ ম্যাজিস্ট্রেট

ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মাঠে ১২৯ ম্যাজিস্ট্রেট
সময় ডেস্ক : আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে পুরো সিটি করপোরেশন এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৬ জানুয়ারি) প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৯ জানুয়ারির মধ্যে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করবেন। জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন। আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে নির্বাচন সংক্রান্ত ব্রিফিং হবে। সেখানে ব্রিফিং করবেন বিভাগীয় কমিশনার। সেখানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৩০ ডিসেম্বর এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ৩০ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন