চট্রগ্রামে চলন্ত ফুটওভার ব্রিজের উদ্ধোধন - সময় আমাদের ২৪

Latest

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০

চট্রগ্রামে চলন্ত ফুটওভার ব্রিজের উদ্ধোধন

চট্রগ্রামে চলন্ত ফুটওভার ব্রিজের উদ্ধোধন
সময় ডেস্ক : প্রথমবারের মতো চট্টগ্রামে চলন্ত ফুটওভার ব্রিজ চালু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খুলশীর ওয়ারলেস মোড়ে ডায়বেটিক হাসপাতাল সংলগ্ন সড়কে নির্মিত চলন্ত ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

সে সময় মেয়র বলেন, কাজের মাধ্যমেই নগরবাসীর হৃদয়ে স্থান করে নিতে চাই। নগরের বিভিন্ন রাস্তা, ফুটপাত ও ড্রেনের ওপরে নির্মাণ সামগ্রী, অস্থায়ী দোকান, কাঁচাবাজার বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। যা কোনোভাবেই সহ্য করা হবে না।

নাগরিক স্বার্থের পরিপন্থী ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সিটি মেয়র আ জ ম নাছির।

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, চসিকের অতিরিক্ত প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, ঝুলন কুমার দাশ, মো. নাসির উদ্দিন, মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন