যে ১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার - সময় আমাদের ২৪

Latest

শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০

যে ১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

যে ১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
সময় ডেস্ক : কবি মাকিদ হায়দার ও কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ সহ এ বছর ১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য প্ররস্কার ২০১৯ প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

একাত্তরের সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তম মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় এই পুরস্কার পাচ্ছেন।

অন্যদের মধ্যে প্রবন্ধ/গবেষণায় স্বরোচিষ সরকার, অনুবাদে খায়রুল আলম সবুজ, নাটকে রতন সিদ্দিকী, শিশু সাহিত্যে রহীম শাহ, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, ফোকলোরে সাইমন জাকারিয়া এবং আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে ফারুক মঈনউদ্দীন এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন