১৩ ফেব্রুয়ারি শুরু ফুটবলের বিপিএল - সময় আমাদের ২৪

Latest

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০

১৩ ফেব্রুয়ারি শুরু ফুটবলের বিপিএল

১৩ ফেব্রুয়ারি শুরু ফুটবলের বিপিএল
খেলাধুলা ডেস্ক : আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের নতুন মৌসুম। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লিগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। 

বাফুফে ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শেদী। সাংবাদিকদের তিনি জানান, এবারের বিপিএল ফুটবল অনুষ্ঠিত হবে ৭ ভেন্যুতে। খেলবে মোট ১৩টি দল। 

ভেন্যুগুলো হলো-  ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, নীলফামারির শেখ কামাল স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, চট্টগ্রামের  এম এ আজিজ স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম।

লিগ কমিটির জরুরি সভায় পরিবর্তন আনা হয়েছে বিদেশি খেলানোর নিয়মে। এবারের প্রিমিয়ার লিগে প্রথমে নিয়ম ছিল প্রতিটি ক্লাব একজন এশিয়ানসহ ৫ জন করে বিদেশি নিবন্ধন করতে পারবে। 

এছাড়া এক ম্যাচ খেলাতে পারবে সর্বোচ্চ ৪ জন। তবে বুধবারের সভায় বিদেশির পরিবর্তে বিদেশি নামানোর অনুমোদন দেয়া হয়েছে। তবে এটা কেবল এশিয়ান কোটার বিদেশির পরিবর্তে এশিয়ান বিদেশি এবং অন্য মহাদেশের হলে অন্য মহাদেশের ফুটবলার বদলি হিসেবে নামানো যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন