সময় ডেস্ক : আজ শনিবার (০১ ফেব্রুয়ারি)
ঢাকার দুই সিটি নির্বাচন। এ দিন সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।
নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যার পর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়েছেন উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
শুক্রবার নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা জানান আতিকুল।
ফেসবুকে তিনি লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ (কাল) দোয়া নিতে গিয়েছিলাম।
গত বছর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে জিতে ঢাকা উত্তরের মেয়র হন আতিকুল ইসলাম। এবার দ্বিতীয়বারের মতো মেয়র পদে প্রার্থী হলেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন