সময় ডেস্ক : ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেন থেকে উঁকি মারায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাত এক যুবক।
রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে ট্রেনের দরজার হাতল ধরে বাইরে উঁকি দেয় সে। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঝুলে যান ওই যুবক। এতে তার মৃত্যু হয়।
এসআই মান্নান বলেন, খবর পেয়ে মৃতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন