মঙ্গলবার বিএনপির বিক্ষোভ কর্মসূচি - সময় আমাদের ২৪

Latest

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০

মঙ্গলবার বিএনপির বিক্ষোভ কর্মসূচি

মঙ্গলবার বিএনপির বিক্ষোভ কর্মসূচি
সময় ডেস্ক : বিএনপি রোববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীতে হরতাল পালন শেষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা শহরে সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

রোববার বেলা পৌনে ৫টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করেছে- এমন দাবি করে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে আমরা এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই হরতাল শুধু সিটি নির্বাচনে কারচুপির প্রতিবাদে ছিল না। এটা মূলত ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।

বিএনপি মহাসচিব বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সিটি নির্বাচনে যে অনিয়ম-কারচুপি হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের কাছে তথ্য-উপাত্ত তুলে ধরবেন তাবিথ এবং ইশরাক হোসেন।

নির্বাচনের ওপর মানুষের আস্থা চলে যাওয়ায় ভোটার উপস্থিতি কম হয়েছে- মন্তব্য করে ফখরুল আরও বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে কমিশনকে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসেনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সিটি নির্বাচনে অংশ নেয়া ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন