সাভারে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩ - সময় আমাদের ২৪

Latest

রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০

সাভারে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

সাভারে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
সময় ডেস্ক : ঢাকা সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী একটি রিকসাকে বাস ধাক্কা দিলে তাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরের নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া জানান, নিহতদের মধ্যে ২জন রিকশাযাত্রী ও একজন বিকশাচালক ছিলেন।

নিহতরা হলেন, নড়াইলের লোহাগড়া থানার দানাইদ গ্রামের আরোজ মোল্লার মেয়ে মালেকা বানু (২২) ও তার তিন বছরের মেয়ে ফাতেমা এবং টাঙ্গাইলের নাগরপুর থানার আউকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রিকশাচালক জুয়েল রানা (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গ্রামের বাড়ি যাওয়ার জন্য জুয়েলের রিকশা করে নবীনগর বাসের টিকিট কাউন্টারে যাচ্ছিলেন মালেকা ও মেয়ে ফাতেমা। 

এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী কাবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে চালকসহ যাত্রীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মালেকা ও তার মেয়ে ফাতেমা। এ সময় গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন