ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের লজ্জার হার - সময় আমাদের ২৪

Latest

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের লজ্জার হার

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের লজ্জার হার
খেলাধুলা ডেস্ক : আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামে নিউজিল্যান্ড ও ভারত। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। টানা তিন হারে এরই মধ্যে সিরিজ হেরেছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারত। ভারতের হয়ে রাহুল ৩৯, শার্দুল ২০, শিবাম ১২ ও কোহলি ১১ রান করেন। মানিশ ৫০ ও নভদ্বীপ ১১ রানে অপরাজিত ছিলেন।

১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করে নিউজিল্যান্ড। ম্যাচটি ড্র হয়। নিউজিল্যান্ডের হয়ে গাপটিল ৪, মুনরো ৬৪, শেইফার্ড ৫৭, টেলর ২৪ রান করেন।

শেষ ওভারে জয়ের জন্য ৭ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। কিন্তু তারা স্কোরকার্ডে ৬ রান যোগ করেন। এরই ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ১৩ রান করে নিউজিল্যান্ড। ১৪ জবাবে ব্যাট করতে নেমে ৫ বলেই জয় তুলে নেয় ভারত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন