নিজস্ব সংবাদদাতা : সিলেটে করোনা ভাইরাস মোকাবেলায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা কর্নার খোলা হয়েছে। আগাম সতর্কতা হিসেবে গঠন করা হয়েছে ৭ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম। এ টিমের প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শিশর কুমার চক্রবর্তীকে। জানা যায়, মন্ত্রণালয়ের নির্দেশে এই কর্নার চালু করা হয়। এর আগে এটি ডেঙ্গু কর্নার হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমে আসায় নিচ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডকে করোনাভাইরাস কর্নারে পরিণত করা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এমন তথ্য জানিয়ে বলেন, ‘করোনা ভাইরাসের ভয়াবহতা বিবেচনা করে স্বাস্থ্য অধিদফতর থেকে ৫ বেডের একটি আলাদা কর্নার চালুর নির্দেশনা ছিল। তবে আমরা ৮ বেডের কর্নার চালু করেছি। এখানে ওষুধসহ চিকিৎসার সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। জানা গেছে, এই কর্নারে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি অক্সিজেন, মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস, অ্যাপ্রোন, টুপি প্রভৃতি উপকরণও রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে কিংবা কারো মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে তাকে হাসপাতালে এ ইউনিটে ভর্তি রাখা হবে। উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আলাদা কর্নার করার পাশাপাশি আমরা ৭ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। এ কমিটিকে হাসপাতালের পরিচালক, উপ-পরিচালকসহ অন্যান্য সাপোর্ট দেবেন।
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
New
করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুত সিলেট
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন